ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা বাড়িয়েছে ইরান : আইএইএ

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২০:৫৬
জাতিসংঘ জানিয়েছে ইরান সম্প্রতি ১ হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্থাপন করেছে, তারা এখন সেগুলো পরীক্ষামূলকভাবে চালু করবে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা বাড়িয়েছে। এ ঘটনা পশ্চিমা বিশ্বকে হতাশ করবে। তাদের কেউ কেউ আশা করেছিল ইরানে নতুন সরকার আশার পর পরিস্থিতির অগ্রগতি হবে। রিপোর্টে বলা হয়েছে, ইরান একটি রি-অ্যাকটরের জন্য জ্বালানি প্রস্তুত করছে। পশ্চিমারা আশংকা করছে সেখানে পরমাণু অস্ত্রের সরঞ্জাম তৈরি হতে পারে। তবে ইরান তা অস্বীকার করেছে। আন্তর্জাতিক পরমাণু সাহায্য সংস্থা বলেছে, ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে। ইরান অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের এই কর্মসূচি বিদ্যুত্ উত্পাদন ও স্বাস্থ্য খাতের জন্য।