রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষাক্ত রাসায়নিক তরল পদার্থ স্প্রে করে একটি শসা ক্ষেত ঝলসে দিয়েছে। এতে ওই সবজি চাষীর প্রায় ১ একর জমিতে শসা ক্ষেত নষ্ট হয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে কান্নায় ভেঙ্গে পড়েন সবজি চাষী দুলাল মিয়া ও তার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বেলুননগর গ্রামে।
ক্ষতিগ্রস্ত চাষী দুলাল মিয়া জানান, তিনি ১ একর জমি বন্ধক নিয়ে ধার-কর্জ করে ওই জমিতে শসা চাষ করেন। এরই মধ্যে কে বা কারা তার জমিতে রাতের আঁধারে বিষাক্ত রাসায়নিক তরল পদার্থ স্প্রে করে শসাক্ষেতের গাছগুলো ঝলসে দিয়েছে। এখন কীভাবে তিনি ঋণ শোধ করবেন এ ভাবনায় ভেঙ্গে পড়েছেন।
