অটোরিকশা চালকদের দৌরাত্ম্য বেড়েই চলেছে

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২১:৪৬
রাজদানীতে চলছে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দৌরাত্ম্য। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে নেয়া হচ্ছে, অথচ প্রতিটি সিএনজি অটোরিকশায় মিটার রয়েছে। নিয়মানুযায়ী সিএনজি চালকরা মিটার রিডিং অনুযায়ী ভাড়া নিতে বাধ্য। কিন্তু তারা সেটা না করে ভাড়ার দ্বিগুণ না হলে কোনো যাত্রীকে বহন করতে রাজি হয় না। অথচ বাড়তি ভাড়া নিয়ে গত বছর বহু সিএনজি অটোরিকশা আটক করা হয়। মালিকরা দ্বিগুণ জমা আদায় করছে সে অজুহাতে সিএনজি অটোরিকশার চালকরা মিটার রিডিং অনুযায়ী ভাড়ায় যেতে অস্বীকার করে। সুতরাং এই নৈরাজ্য বন্ধে সরকারের অন্য কোনো চিন্তা করা এখনই দরকার। সৈয়দ সাইফুল করিম, মিরপুর, ঢাকা