ছাত্রলীগের কমিটি বিতর্ক

২৪ ঘণ্টার মধ্যে নির্দোষ প্রমাণ করতে না পারলে পদ শূন্য হবে

আপডেট : ১৬ মে ২০১৯, ০১:০৪

গতকাল রাত ১২টার দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, প্রাথমিকভাবে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। ২৪ ঘণ্টার মধ্যে তারা যদি নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে পদগুলো শূন্য ঘোষণা করা হবে। এছাড়া অনেকের নাম এসেছে যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। ২৪ ঘণ্টার ভেতরে তা যাচাই-বাছাই করে অভিযোগ প্রমাণিত হলে এই পথগুলো শূন্য ঘোষণা করা হবে। যাদের বিরুদ্ধ বিতর্ক উঠেছে শুধু তারা নয়; যারা ছাত্রলীগের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শোভন বলেন, প্রতিবাদের ভাষা এত নোংরা ও আক্রমণাত্মক কেন? তারা কী অন্য মহলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? পদবঞ্চিতদের আন্দোলন প্রসঙ্গে গোলাম রাব্বানি বলেন, যারা মিথ্যাচারের মাধ্যমে সংগঠনের বদনাম ছড়াচ্ছে তাদেরকে বহিষ্কার করা হবে।