বিশ্বের বাসযোগ্য নগরীগুলোর তালিকায় তলানিতে ঠাঁই হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার। তালিকায় ঢাকার পর একমাত্র নগরী হিসেবে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।
২০১৩ সালের ইকনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট পরিচালিত গ্লোবাল লিভেবিলিটি সার্ভের তালিকা অনুযায়ী ১৪০টি শহরের ওপর ভিত্তি করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তালিকায় তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য নগরী হিসেবে শীর্ষস্থান অধিকার করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। এরপরেই রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে কানাডার ভ্যাঙ্কুভার ও টরন্টো। তালিকায় ১৩৯ নম্বরে থাকা ঢাকার উপরে আছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবাই।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইকনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সদস্যরা বিভিন্ন শহরের বাসযোগ্যতা নির্ধারণে পাঁচটি মানদণ্ড বিবেচনা করেছেন। এগুলো হলো, স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি-পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো।
