রংপুরে বিএনপির মতবিনিময় সভায় হট্টগোল, বিশৃঙ্খলা ও বিএনপি নেতাদের গাড়িতে হামলায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের ৯ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঐ ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মো: জহির আলম নয়ন ও সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান হিযবুলকে শোকজ করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলা ছাত্রদলের রবি হাসান, সাইয়িদ মিয়া, ফারুক হোসেন, আফছার মিয়া, মেহেদী হাসান মুন্না, ইসমাইল হোসেন আবিদ, ইব্রাহিম হোসেন, আলামিন মিয়া, রেজওয়ানুল করিম রানাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জহির আলম নয়ন এবং মো: মনিরুজ্জামান হিযবুলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী তিন দিনের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৬ আগস্ট রংপুরে বিএনপির ঐ মতবিনিময় সভায় হান্নান শাহসহ কয়েকজন শীর্ষ নেতাকে লাঞ্ছিত করে ছাত্রদলের রংপুর জেলা ছাত্রদল শাখার নেতাকর্মীরা।
