ভৈরবনগরে ট্রলার ডুবি

নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২৩:১৭
উপজেলার বাইশমোজা বাজার থেকে গত মঙ্গলবার ট্রলারে গরু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে ভৈরবনগর ও মেরাতলি মোড়ে তিতাস নদীতে ট্রলারটি ডুবে যাওয়ার পর নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। নিহতরা হলেন উপজেলা নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত দিদার আলী ছেলে আরজু মিয়া (৬২) ও একই ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে জিলু মিয়া (৩৫)। পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পর থেকে স্থানীয়রা গত বুধবার সারা দিন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। রাতে উপজেলার কুড়িঘর বিলে তাদের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।