দুই দেশে দাঁড়িয়ে বর-কনের বিয়ে!

আপডেট : ২৯ আগস্ট ২০১৩, ২৩:২০
প্রকৃত ভালবাসাকে কোনো বাধাই রুখতে পারে না। তাইতো মানুষ ভালবাসার প্রয়োজনে নিজের জীবনকে শেষ করে দিতেও দ্বিধাবোধ করে না। তেমনি যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের নিষেধাজ্ঞাও যুক্তরাষ্ট্রের বর এবং মেক্সিকোর এক কনেকে বিয়ে থেকে দূরে রাখতে পারেনি। যুক্তরাষ্ট্রের বর এডগার ফ্যালকন (২৭) এবং মেক্সিকোর কনে মারিক্রাজ ভলতিয়েরে (২৫) দীর্ঘদিন ধরে প্রেম করে আসছিলেন। তারা সমপ্রতি বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বাধ সাজে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অভিবাসন অফিস। অফিস থেকে জানানো হয়েছে, মেক্সিকোর কোনো নাগরিক সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে আসতে পারবে না। কিন্তু এই নিষেধাজ্ঞা কি বিয়েকে থামাতে পেরেছে? পারেনি। বিয়ে তারা করেছেনই। টেক্সাসের এল পাসো এবং মেক্সিকোর জুয়ারেজ সীমান্তে অবস্থিত পাসো ডেল নরটি আন্তর্জাতিক সেতুর উপরে দাঁড়িয়ে তারা বিয়ে করেছেন। ফ্যালকন জানান, বিয়ের পর তারা জুয়ারেজ হোটেলে খাওয়া-দাওয়া করেছেন এবং পরে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তিনি বলেন, অভিবাসন আইন যে কেবল একজন অভিবাসী নয় এমন ব্যক্তিকে ক্ষতিগ্রস্থ করে তাই নয়, একজন নাগরিকের জন্যও ক্ষতির কারন হতে পারে। কিন্তু এরপরও আমাদের বিয়ে থেকে দূরে রাখতে পারেনি। কারন ভালবাসা কোনো বাধা মানে না।-ইউপিআই।