পড়ার বিষয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:২৭
পড়াশোনার বিষয় নির্বাচনের ক্ষেত্রে এখন শিক্ষার্থীরা যুগোপযোগী ও ক্যারিয়ার সহায়ক বিষয়গুলোকেই গুরুত্ব দিচ্ছে। বাজার চাহিদা নেই এমন কোনো সাধারণ বিষয় নিয়ে পড়াশোনা এখন সময় ও অর্থের অপচয়েরই নামান্তর। এই দৃষ্টিকোণ থেকে কারিগরি শিক্ষামূলক বিষয়গুলোই বর্তমান শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশে এখন এমন সব ডিগ্রি বা কোর্সে পড়ার সুযোগ রয়েছে যা সম্পন্ন করতে পারলে আকর্ষণীয় বেতনের ভালো চাকরির সুযোগ সৃষ্টি হয়। বর্তমানে এমনই একটি চাহিদাসম্পন্ন কোর্স হলো এয়ারক্রাফট মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ারিং। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোর্স এমন একটি প্রতিষ্ঠানে সম্পন্ন করতে হয়, যাদের আছে সরকারি অনুমোদন, যোগ্য শিক্ষক, উন্নত পরিবেশ, ক্যাম্পাস তথা অবকাঠামো; বিশেষ করে যাদের আছে অ্যাভিয়েশন সংশ্লিষ্ট উন্নত প্রতিষ্ঠানে ব্যবহারিক শিক্ষা বা ইন্টার্নশিপের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও যোগাযোগ। ওয়ার্ল্ড ব্যাংকের অনুদানপ্রাপ্ত সাইক এডুকেশনাল গ্রুপের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এরকমই একটি প্রতিষ্ঠান। যারা এই কোর্স অত্যন্ত সাফল্যের সাথে পরিচালনা করছে। কোর্সের সময় ও সনদ :এয়ারক্রাফট মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ারিং (এএমই) সর্ব মোট চার বছরের কোর্স। ৬ মাস অন্তর মোট ৮ সেমিস্টারে এটি সম্পন্ন হয়। সর্বশেষ ৮ম সেমিস্টারটি হাতে কলমের, অর্থাত্ ব্যবহারিক শিক্ষার জন্য। দেশি-বিদেশি বিভিন্ন উড়োজাহাজ কোম্পানিতে হাতে কলমের এই বাস্তব শিক্ষা প্রদান করা হয়। প্রতি পর্ব পরীক্ষা শেষে দেওয়া হয় কারিগরি বোর্ডের সনদ। পাঠ্য :কোর্সটি আপনাকে হাতে কলমে শেখাবে বিমান তৈরি করা ও তার ওজন নেওয়া থেকে শুরু করে আকাশে ওড়ার আগ পর্যন্ত এর সার্বিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজ। এটুকু শেষ করতে পারলেই রয়েছে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ। এয়ারক্রাফট মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ারিংয়ে মূলত মেশিন তৈরি করা, ডিজাইন উন্নয়ন, উড্ডয়নের আগে ও পরে পরীক্ষা-নিরীক্ষা করা, একইসাথে উড়োজাহাজ, হেলিকপ্টার, স্যাটেলাইট অ্যান্ড স্পেস ক্রাফট, এয়ার ফ্রেম তৈরি বা এয়ারফ্রেম ইঞ্জিন সৃষ্টি করা, এয়ারক্রাফট ও এর আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, উন্নয়ন ও মেরামত করা শেখানো হয়। ফ্লাইট টেস্ট প্রোগ্রামে টেক অব ডিসটেন্স, রেট অব ক্লাইম্ব, সিল স্পিড ও ম্যানুইভারিলিটি অ্যান্ড ল্যান্ডিং ক্যাপাসিটি ঠিক করা শেখানো হয়। এ বিষয়ে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে এই নম্বরে :৮০৩৩০৩৪, ০১৭৬৭৭১৭০৫০ ও ০১৭৬৭৭১৭০৫৬ অথবা সরাসরি যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :এসআইএমটি, বাড়ি-১, রোড-২, ব্লক-বি, সেকশন-৬, মিরপুর, ঢাকা । সুযোগ-সুবিধা :শিক্ষার্থীদের জন্য সাইকে রয়েছে বিভিন্ন এয়ারলাইন্সে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ব্যবস্থাসহ প্রায় শত ভাগ ব্যবহারিক ক্লাসের নিশ্চয়তাসহ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকমণ্ডলী, পর্যাপ্ত আধুনিক কম্পিউটার ও ওয়াইফাই নেটওয়ার্কসমৃদ্ধ ৩টি অত্যাধুনিক ল্যাব, লাইব্রেরি ও হোস্টেল সুবিধা। বিশেষ করে এখানে আছে, অত্যন্ত কর্মতত্পর একটি জব প্লেসমেন্ট বিভাগ। যাদের একমাত্র কাজ পাস করা শিক্ষার্থীদের চাকারি পেতে যাবতীয় সহযোগিতা প্রদান করা।