এইচএসসি পাস করে শিক্ষার্থীরা চিন্তিত হয়ে পড়ে এর পর সময়োপযোগী কোন বিষয় নিয়ে পড়াশোনা এগোবে। আর এ ক্ষেত্রে উচিত এমন বিষয়গুলো নিয়ে পড়ালেখা করা, যেন এর শিক্ষাব্যয় কম হয় এবং এই ডিগ্রি অর্জন করার পর বেকার বসে থাকতে না হয়। এ পর্যায়ে সময়োপযোগী এবং উচ্চ আয়ের চাকরি পেতে বিশ্বজুড়ে অন্যতম চাহিদাসম্পন্ন কোর্স অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। এ বিষয়ে ডিগ্রি অর্জন করে বিজনেস সেক্টর ছাড়াও এয়ারলাইন্স খাতের বিভিন্ন পর্যায়ে দ্রুত চাকরি পাওয়া যায়। এসএসসি, এইচএসসি অথবা ‘এ’ লেভেল, ‘ও’ লেভেল শেষ করার পর সাধারণ বিষয় নিয়ে পড়ার পাশাপাশি দেশের বাইরে গিয়ে অনেকে পড়ার সিদ্ধান্ত নিয়ে থাকে। অথচ তারা এয়ারলাইন্সের মতো ব্যতিক্রমধর্মী সেক্টরে অ্যাভিয়েশন ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়ার জন্য উদ্যোগ নিলে শিক্ষাজীবন শেষ হওয়ার পূর্বেই চাকরির নিশ্চয়তা পেয়ে যেতে পারে। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট এয়ারলাইন্সের ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে এয়ারলাইন্সের ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, এয়ারলাইন্স ফাইন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন-কানুন শেখানো হয়। এটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ার। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে সম্পন্ন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। বিশেষ করে যারা এইচএসসি অথবা ‘এ’ লেভেল পাস করে উন্নত বিশ্বে চলে যেতে ইচ্ছুক তাদের জন্য কোর্সটি একটি সুযোগ। এই কোর্সের ফাইনাল ইয়ারে ১ বছর এয়ারপোর্টে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। আনন্দের বিষয় আগে ফাইনাল ইয়ার বা টপ আপ বিএসসি করতে দেশের বাইরে যেতে হতো এখন লেভেল-৬ সম্পন্ন করা যাচ্ছে ক্যাটেক থেকে। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :৮৯৯১৩৭১। এসব ডিগ্রি নেওয়ার পর শিক্ষার্থীদের বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষারত অবস্থায় চাকরি হয়ে যায়। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পরে। এ ছাড়া স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এর শিক্ষা পদ্ধতি গ্রহণের ধরন অনেক সহজ। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড থেকে অনুমোদন পাওয়া প্রথম অ্যাভিয়েশন কলেজ, যাদের কলেজ কোড ৫০৩৮৯। এ কলেজের এমন অসংখ্য শিক্ষার্থী রয়েছে দেশ-বিদেশে। এ ছাড়া এই প্রতিষ্ঠানে এসব বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য রয়েছেন ২৬ জনেরও বেশি দক্ষ শিক্ষক যারা এয়ারলাইন্সের এসব বিষয়ে বিশেষভাবে দক্ষ এবং অনেকেই এই সেক্টরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
