ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০০৬ সালে ফার্মেসি বিভাগ চালু করে, যা বর্তমানে ফার্মেসি বিষয়ে শিক্ষাদানরত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এর প্রধান কারণ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সুপরিকল্পিত, সুশৃঙ্খল, তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন খ্যাতনামা অধ্যাপক এবিএম ফারুক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা, যার সুনেতৃত্ব ও দিক নিদের্শনায় ফামের্সি বিভাগ আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় ও আর্দশ বিভাগ হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে, যা থেকে উত্পাদিত ওষুধসমূহ দেশের সম্পূূর্ণ চাহিদা মিটিয়ে প্রায় ৭০টি দেশে ওষুধ রপ্তানি করছে। ওষুধ উত্পাদন, মাননিয়ন্ত্রণ ও বিপণনে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম। দেশের মেধাবী ও পরিশ্রমী ছাত্ররা সময়োপযোগী এই শিক্ষার মাধ্যমে ফার্মাসিস্ট হিসেবে তৈরি হয়ে এই পেশা ও শিল্পকে দেশে ও দেশের বাইরে সুনাম অর্জন করতে সহায়তা করছে। ঢাকা ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ফার্মেসি বিভাগ তেমনি দক্ষ ও উপযুক্ত ফার্মাসিস্ট তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত। এতে রয়েছে সময়োপযোগী ও অনুমোদিত পাঠ্যক্রম, আধুনিক ও পর্যাপ্ত যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি এবং প্রয়োজনীয় ও আধুনিক পুস্তকসম্বলিত গ্রন্থাগার। দেশের বরেণ্য ও অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ ও নবীন শিক্ষকরা এই বিভাগে শিক্ষাদানের সাথে জড়িত রয়েছেন। এই বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে সাফল্যের সাথে কৃতকার্য হওয়া ফার্মাসিস্টরা দেশের বিভিন্ন ওষুধ উত্পাদন প্রতিষ্ঠানে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। দেশে একমাত্র পেশাগত ডিগ্রি যা অর্জনের সাথে সাথে চাকরির নিশ্চয়তা প্রদান করে। ফলে ফার্মাসিস্টরা দেশের বাইরে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পায়। বর্তমানে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের ফার্মাসিস্টরা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তাই বিশ্বের বিভিন্ন উন্নত দেশ বাংলাদেশ থেকে ফার্মাসিস্টদের নিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। এই বিভাগে রয়েছে সুসজ্জিত ও আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ৫টি ল্যাবরেটরি যেখানে আধুনিক, সৃজনশীল ও বিভিন্ন জটিল বিষয় নিয়ে ছাত্ররা সার্বক্ষণিক গবেষণা করে থাকে। এই সব গবেষণার ফলাফল, তথ্য-উপাত্ত দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে যা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তা ছাড়াও এই বিভাগ অভিজ্ঞ প্রবীণ ও নবীন শিক্ষকমণ্ডলীদের সমন্বয়ে গঠিত। এ নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :৬৬ গ্রীনরোড, ঢাকা-১২০৫। ফোন :৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৪-৮।
এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল স্বল্প খরচে মেধাবী ছাত্রদের মানসম্পন্ন শিক্ষাদান। ফার্মেসি বিষয়ে অধ্যয়নের জন্য বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন সেখানে এই ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে সর্বসাকুল্যে প্রয়োজন ৩ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা মাত্র। তা ছাড়াও ঢাকার বাইরের ছাত্রদের থাকার জন্য এখানে আবাসিক সুব্যবস্থা রয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসটি ওয়াইফাই হওয়ায় এখানে ইন্টারনেট ব্যবহারের বিশেষ সুযোগ রয়েছে।
