এই গেমটির কমব্যাট ফিচার ডেভিল মে ক্রাই থেকে কোনো অংশে কম না। এই গেমটির মনোমুগ্ধকর অ্যাকশন প্লের জন্য একে ‘সিনেমেটিক অ্যাকশন’ ও ‘হ্যাক ও স্ল্যাস অ্যাকশন’-এর সংমিশ্রণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তাই গেম খেলার সময় একসাথে গেম খেলা ও মুভি দেখার পূর্ণ স্বাদ পাওয়া যাবে। গেমটি মুক্তি পায় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাপানে এবং ২০০৯ সালের ১০ মার্চ উত্তর আমেরিকায়। গেমটির পটভূমি রচিত হয়েছে ২০১৫ সাল নিয়ে। জাপানের একটি ছোট্ট গ্রাম। হঠাত্ করে সেখানে এক অজানা প্রাণী আক্রমণ করল। যারা বেঁচে থাকল তারা টোকিয়ো গবেষণা কেন্দ্রে গেল যেখানে তাদের উপর পরীক্ষা-নিরীক্ষা চলল। পরবর্তী পরীক্ষায় তারা এক অজানা ধরনের পরজীবী ওর্ম আবিষ্কার করল। এর নাম দিল আলফা ওর্ম। এর উপর কোনো ওষুধের প্রতিক্রিয়া নেই। আস্তে আস্তে সারা শহরে ছড়িয়ে পড়ল। অবস্থা এত খারাপ পর্যায়ে পৌঁছালো যে সরকার সেনাবাহিনী নামাতে বাধ্য হলো, ওর্মগুলো মানুষের ভিতরে ঢুকে তাদেরকে ভয়ঙ্কর মিউট্যান্টে পরিণত করতে থাকল। সবমিলিয়ে হলিউড অ্যাকশন মুভি দেখার স্বাদ পাবেন এই গেমের মধ্য দিয়ে। গেমটি সম্পর্কে আরও জানতে :http://www.ign.com/games/ninja-blade/xbox-360-14253697
