জানার দুনিয়া

অল ইন ওয়ান

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:২৯
যারা ইন্টারনেট এর জগতের সাথে যুক্ত আছি বা প্রয়োজনে অপ্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করি তারা অবশ্যই গান শুনতে ভিডিও দেখতে পছন্দ করি এবং নিজেদের কাছে থাকা ডিভাইসে গান বা অন্যকিছু শোনা অথবা দেখার জন্য বিভিন্ন ফরমেটে কনভার্ট করি, এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। আর বিশেষ করে ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড এবং কনভার্ট করতে অনেক সমস্যা হয়, এর জন্য বিভিন্ন ওয়েব সাইটের সাহায্যও নিতে হয়। এই সফটওয়্যার ব্যবহার করে উপরোল্লিখিত সব কাজ করতে পারবেন এমন কি ইউটিউবে আপলোড, সিডি-ডিভিডি বার্ন করতে পারবেন। তা ছাড়াও পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে করতে আমরা এখন পাইরেট ছাড়া কোনো সফটওয়্যার কল্পনাও করতে পারি না, সেখানে এত কাজের এই সফটওয়্যারটি একেবারে ফ্রি। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছি তার নাম ফ্রি স্টুডিও ম্যানেজারের সাইজ ৩০ মেগাবাইট। খোঁজ নিতে :www.allinone.com