বানারীপাড়ায় ডায়রিয়া নিয়ে ওয়ার্কসপ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:৩৭
বানারীপাড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ৭টি ব্রাঞ্চে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ সংস্থা স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আওতায় প্রতি মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১২ টি স্বাস্থ্য সেবা বিষয়ে কর্মসূচি পরিচালনা করছে। এর মধ্যে ডায়রিয়া ও এর প্রতিরোধের উপায় নিয়ে ১৭ থেকে ২২ আগস্ট পযর্ন্ত আশা বানারীপাড়া ব্রাঞ্চের ৫ জন লোন অফিসার ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিমের নেতৃত্বে ৯০টি সমিতিতে ১৭০০সদস্য নারী-পুরুষের মাঝে ডায়রিয়া ও এর প্রতিরোধের উপায় নিয়ে ওয়ার্কসপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।