মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২০:৪১
হাতিয়াস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ছাত্রছাত্রী ২০১৩ সনের অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিত্র-৫ পেয়েছে তাদের মধ্য থেকে বাছাইকৃত ২৮ জন দরিদ্র ছাত্রছাত্রীকে ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতি কর্তৃক এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ১৩ আগস্ট হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি হেদায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী ফজলুল আজিম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক মোছাদ্দেক চৌধুরী।