পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার পেলেন পাভেল রহমান

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:১২
ফটো সাংবাদিকতায় অবদানের জন্য পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৩ পেলেন পাভেল রহমান। পুরস্কার হিসাবে তিনি ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও একটি সনদপত্র পাবেন। তিনি প্রথম আলোর ফটো উপদেষ্টা হিসাবে কাজ করছেন। ১৯৫৬ সালে রংপুরে জন্ম নেয়া পাভেল রহমান ১৯৭২ সালে সাপ্তাহিক একতায় ফটো সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি সচিত্র সন্ধানী, সংবাদ, নিউ নেশনসহ বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে কাজ করেছেন। ১৯৮৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাজ করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিতে। -প্রেস বিজ্ঞপ্তি