ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে উজিরপুরে বিক্ষোভ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৪
উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদল নেতা ফিরোজ হোসেনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাচারিতা, প্রতিবাদকারীদের ষড়যন্ত্রের মাধ্যমে হয়রানি, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত জিআর’র চাল আত্মসাত্, ইউনিয়ন পরিষদ ভবনের ৪টি কক্ষ ব্যাংকের কাছে ভাড়া দেয়া, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিতরণে অনিয়ম, অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাত্সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বঞ্চিত এলাকাবাসী ও ইউপি সদস্যরা ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম হাওলাদার, সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য জামাল হোসেন, আনোয়ার হোসেন রাঢ়ী প্রমুখ।