কাউখালীতে জাতীয় ছাত্র সমাজ জেপি’র কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৭
জেলার কাউখালী উপজেলা জাতীয় ছাত্র সমাজের (জেপি) উদ্যোগে গতকাল শুক্রবার জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপজেলায় জাতীয় ছাত্র সমাজের সমাবেশে আগমনকে সফল করতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় ছাত্র সমাজের (জেপি) সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির(জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন জেপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, ফরহাদ হোসেন, শামীম হোসেন, জয়দেব সমদ্দার, ফজলে রাব্বী, আল-আমিন হোসেন, মনজুরুল ইসলাম মুকুট, আ. রাজ্জাক, তামিম হোসেন, সাইফুল ইসলাম, রাজীব শীল, মাসুম,মিঠু, নাইম, জুয়েল, রানা প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।