চট্টগ্রামে স্কুল ছাত্র ১৮ দিন ধরে নিখোঁজ

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৮
জেলার সীতাকুণ্ডের কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অপু মজুমদার (১৪) গত ১৮ দিন ধরে নিখোঁজ। সে গত ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি এসেছিল। কিন্তু গত ১৩ আগস্ট কাউকে কিছু না বলে সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অপুর মা রিনা মজুমদার গত ১৫ আগস্ট একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ও র্যাব-৭ বিভিন্ন স্টেশনকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে। তার সন্ধানদাতাদেরকে ০১৮৩৭-৬১৩১১৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে।