হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ কেজি ওজনের স্বর্ণবার আটক করা হয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরে ইউনাইটেড এয়ারওয়েজের একটি যাত্রীবহনকারী বাস থেকে শুল্ক গোয়েন্দারা গতকাল শুক্রবার এগুলো আটক করে। তাত্ক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক কবির ফালানকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত দুই মাসে শাহজালাল বিমানবন্দর থেকে আটক হলো ১৫৭ কেজি স্বর্ণ।
কাস্টমস সূত্র জানায়, সকাল নয়টার দিকে ইউনাইটেড এয়ারওয়েজের মাস্কট-দুবাই হয়ে আসা একটি ফ্লাইট অবতরণের পর যাত্রীদের নিয়ে একটি বাস টার্মিনালে আসে। এ সময় শুল্ক গোয়েন্দারা বাসটি তল্লাশি করে ১৮ কেজি ওজনের ১৫৫টি স্বর্ণবার উদ্ধার করে। বারগুলোর প্রতিটির ওজন দশ গ্রাম। মূল্য সাত কোটি টাকা।
