হাতিয়ায় গণপিটুনিতে জলদস্যু নিহত আটক ৬

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২৩:০৭
উপজেলায় গতকাল শুক্রবার গণপিটুিনতে এক জলদস্যু মারা গেছে। হাতিয়া থানা পুলিশ উপজেলার জাহাজমারা ইউনিয়নের স্লুইজ বাজার সংলগ্ন এক বাড়িতে অভিযান চালিয়ে এমরান বাহিনীর ৬ জলদস্যুকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩টি এলজি, ২টি পিস্তল, ৪টি কাটা রাইফেল, ৪টি বগিদা ও অস্ত্র তৈরির একটি মেশিন উদ্ধার করে। এরআগে পুলিশের উপস্থিতি টের পেয়ে এমরান বাহিনীর প্রধান দেহরক্ষী আলতাফ হোসেন (৩৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আলতাফ হোসেনের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।