গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় ট্রাকচাপায় পান্নু খাঁ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পান্নু খাঁ সদর উপজেলার পাইককান্দি গ্রামের আকমান খাঁর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, পান্নু খাঁ ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে পায়ে হেঁটে ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পান্নু খাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
ইত্তেফাক/এএম
