সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু জাফর জেমস ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম আউয়ালের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইত্তেফাক/ইউবি

