পুলিশের ওপর হামলা মামলা

রাজনগরে জামায়াতের নায়েবে আমীর গ্রেফতার

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৩৬
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পুলিশের উপর হামলা মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজনগর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম উপজেলার পদীনাপুর গ্রামের জয়নাল আবেদ্বীনের ছেলে। তিনি রাজনগর উপজেলার আইডিয়াল স্কুলের শিক্ষক। রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, ১৪ এপ্রিল রাতে রাজনগর উপজেলার খারপাড়া গ্রামে জামায়াতের সঙ্গে সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।