বিএসটিডি’র রিভিউ জার্নালের প্রকাশনা উত্সব

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪১
বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) প্রকাশিত জানুয়ারি-জুলাই ২০১৩ (ভলিয়ম ২১, সংখ্যা ১) ‘প্রশিক্ষণ’ জার্নালের প্রকাশনা উত্সব শনিবার, বিএসটিডি’র প্রধান কার্যালয়ে সমিতির সভাপতি ড. সা’দত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিএসটিডি’র সহ-সভাপতি এবং জার্নাল সম্পাদক মুহা: আব্দুল কুদ্দুস। তিনি ‘প্রশিক্ষণ’ জার্নালের প্রকাশনার ইতিবৃত্ত তুলে ধরে বলেন, এটিই বাংলাদেশের একমাত্র জার্নাল যা প্রায় বিশ বছর যাবত্ নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত হয়ে আসছে। প্রশিক্ষন সেক্টরের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞগণ নিয়মিতভাবে এই জার্নালে নিবন্ধ প্রকাশ করে আসছেন। জার্নালটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমাদৃত। অনুষ্ঠানে আলোচ্য জার্নালে প্রকাশিত নিবন্ধসমূহের সারসংক্ষেপ নিবন্ধকারগণ উপস্থাপন করেন। উপস্থিত সুধীবৃন্দ এসব নিবন্ধের ওপর তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। অনুষ্ঠানে জার্নালের মোড়ক উন্মোচন করেন সমিতির সভাপতি ড. সা’দত হুসাইন এবং উপস্থিত সহ-সভাপতিবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি