বরিশালে বিএনপির সংবাদ সম্মেলন

নতুন কমিটিতে না থাকার দাবি

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২২:৪৩
মহানগর বিএনপির নতুন কমিটির কোন পদে না থাকার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুল। শুক্রবার বরিশাল প্রেসক্লাবে এ্যাডভোকেট বাবুল লিখিত বক্তব্যে জানান মজিবর রহমান সরোয়ার এমপিকে সভাপতি ও এ্যাডভোকেট কামরুল আহসান শাহীনকে সাধারণ সম্পাদক করে ২০১০ সালের ৬ ডিসেম্বর বরিশাল মহানগর কমিটি অনুমোদন করা হয়। এক মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছিল। ঐ নির্দেশ উপেক্ষা করে মেয়াদ শেষ হওয়ার মাত্র তিন মাস পূর্বে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। বাবুলের অভিযোগ অস্বচ্ছ উপায়ে কমিটিতে বিভিন্ন দল থেকে আসা সুবিধাভোগী টেন্ডারবাজদের ঠাঁই দেয়া হচ্ছে। এবার মহানগর কমিটির সহ-সভাপতি করার জন্য বিজেপি থেকে আসা এক নেতার সাথে ৩০টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকদের ভোটাভোটি করানো হচ্ছে। এ ধরনের প্রক্রিয়ায় তিনি কমিটির কোন পদে না থাকার দাবি জানিয়ে বলেছেন ডিগবাজী দেয়া নেতাদের নীচে সহ-সভাপতি হিসাবে রাখা হবে আমাকে। তখন দলের চেয়ারপার্সন কমিটি অনুমোদন দিলে পদত্যাগ করা মানেই হচ্ছে চেয়ারপার্সনকে অমর্যাদা করা।