ভারতে আবারো তেল ও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। মার্কিন ডলারের বিপরীতে রুপির ক্রমাগত মান পতনের প্রেক্ষিতে অর্থনৈতিক ধস ঠেকাতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তেলমন্ত্রী এম বিরাপ্পা ময়লি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। তিনি ইতিমধ্যে অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে সাক্ষাত্ করে এ বিষয়ে বিস্তারিত আলাপ করেছেন। তার প্রস্তাব মতে, ডিজেলের দাম লিটারে ৩ থেকে ৫ রুপি বাড়ানো হবে। এছাড়া কেরোসিনের দাম লিটারে ২ রুপি এবং এলপি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ রুপি বাড়ানো হবে। উল্লেখ্য, ভারত সরকার তেল ও গ্যাসের ক্ষেত্রে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে। পিটিআই।
