ব্যাংক ডাকাতি করতে গিয়ে ২১ তলা থেকে পতন

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২৩:২১
ডাকাতি করতে গিয়ে কপালে তো কিছু জুটলোই না। বরং নিজেকে আরো বড় ধরনের বিপদের সম্মুখীন করলো এক ডাকাত। পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে গেল! একদিকে ভাগ্য বিড়ম্বনা এবং অন্যদিকে বেঁচে যাওয়ায় সৌভাগ্য! নিউইয়র্কের সিরাকিউজ পুলিশ জানিয়েছে, রবিন গুথারিজ নামে এক ডাকাত চেজ ব্যাংকে ডাকাতি করার হুমকি দিয়েছিল। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে খুঁজতে থাকে। পুলিশ জানতে পারে, রবিন নিকটের ক্লিনটন প্লাজা অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে। তখন তারা ওই অ্যাপার্টমেন্টে তল্লাসি চালায়। এরপর ভবনের দায়িত্বে থাকা এক কর্মচারি জানায়, ভবনের নীচ থেকে কেউ একজন সাহায্য চেয়ে চিত্কার করছে। এরপর পুলিশ সেখানে যায় এবং দেখে রবিনই পড়ে রয়েছে। রবিন জানায়, পুলিশের তাড়া খেয়ে ২১ তলা থেকে সে ভবনের ঢালু পথ দিয়ে পালাতে গিয়ে নীচে পড়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়! পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডাকাতি মামলায় তার বিচার হবে। - ফক্স নিউজ