২ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, সোমবার
আজ ১৮ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৫ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা ২ ও ৫ । শুভবার সোম ও বুধ। শুভ রত্ন : মুক্তা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি:মেধা সমৃদ্ধ কল্পনার অধিকারী। চমত্কার মানসিক শক্তি ও যোগ্যতা রয়েছে আপনার। তবে পরিবর্তন ও বৈচিত্র্যের মোহ আপনার যোগ্যতা ব্যবহারের অন্তরায় হতে পারে। আপনি বিশ্বাসী ও বিকেবান চমক ও জৌলুস পছন্দ করেন না। শান্তিতে থাকতে চান, নিরবে কাজ করতে চান। চাপা স্বভাবের হলেও আপনি বন্ধুত্ব করতে পারেন। তবে মাঝে মাঝে আপনাকে দুশ্চিন্তা ও বিষণ্নতা পেয়ে বসতে পারে। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে আত্মবিশ্বাসী ও উদ্যোগী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী এলেনড্ররী, প্রমথ চৌধুরি, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আনোয়ার পারভেজ, আশা ভোঁসলে, অর্থনীতিবিদ হেনরী জর্জ, উদ্ভাবক হেরাম মেক্সিম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্তি ঘটলেও তা আশানুরূপ না-ও হতে পারে। পরিশ্রমের তুলনায় আর্থিক সাফল্য কম হতে পারে। প্রিয়জনের কোন সাফল্যে গর্ববোধ করবেন। শরীর সম্পর্কে সতর্ক থাকুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ আর্থিক দিক খুব একটা ভাল যাবে না। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ না-ও হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সাফল্য ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। কোন বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভাল যাবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। অন্যের উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বাড়ীতে কারও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অধিনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যত্রা শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ নিজের ক্ষতি করে ও অন্যের উপকার করতে হতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্তি যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কোনো সমস্যার সমাধান করতে পারবেন। দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। নতুন কোনো কাজের প্রস্তাব পেতে পারেন। পরিবারের সদস্যদের কারো আচরণে বিরক্ত হবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক লেনদেনে লাভবান হতে পারেন। এজেন্সী ব্যবসায় সুফল আশা করতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। চাকরিস্থলে পদস্থ প্রভাবশালীদের অনুকূল্য পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ মুরব্বীদের পরামর্শে উপকৃত হতে পারেন। অকারণ জেদ না করলেই উপকৃত হবেন। ঠান্ডামাথায় চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। দোষ না করেও অপবাদের শিকার হতে পারেন। অপ্রিয় সত্য প্রকাশে বিরত থাকুন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সৃষ্টিধর্মী কোনো কাজে সাফল্য আসতে পারে। খ্যাতি ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় সাফল্য পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারো প্রতি আসক্ত ক্ষতির কারণ হতে পারে। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। রোমাঞ্চ শুভ নয়।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ শেয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুুকূল থাকবে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। পদস্থ প্রভাবশালীদের বিরাগভাজন হতে পারেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। শরীর ভালো যাবে না।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পারিবারিক ক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সফলতা পাবেন। পাওনা টাকা আদায়ের ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। যাত্রা ও যোগাযোগ শুভ।
