লি মা
শুরু করেছিলেন ‘ওয়েডিং ফটোগ্রাফি’ দিয়ে, অর্থাত্ বিয়েতে ছবি তোলার কাজ ছিল তার প্রথম পেশা। এর পাশাপাশি তিনি ওয়েডিং প্ল্যানার হিসেবেও কাজ করতেন। প্রথমে তিনি কাজটা করতেন বিনামূল্যেই। এরপর ধীরে ধীরে তিনি এই কাজকে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নেন। লিমার মায়ের কাছ থেকেই প্রথম ওয়েডিং প্ল্যানিং বিষয়ে ধারণা পান। তার মা ছিলেন পেশাদার ওয়েডিং প্ল্যানার। প্রথমে তিনি তার মাকে সাহায্য করার জন্য ওয়েডিং ফটোগ্রাফির কাজটা করতেন। পরে ওয়েডিং প্ল্যানিংয়ে চলে আসেন। আর এখানেই তিনি সাফল্যের দেখা পান। যুক্তরাষ্ট্রের সেরা ওয়েডিং প্ল্যানারদের তালিকায় তার নামটি অন্যতম।
00000
র বা র্ট
ওয়েডিং প্ল্যানিং বরাবরই ছিল তার দারুণ পছন্দ। ছোটবেলা থেকেই বিয়ে বাড়ির সাজগোজ দেখতেন মন্ত্রমুগ্ধের মতো। আর সেই আনন্দ থেকেই মূলত তার এই পথে আসা এবং পথ চলা। নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি ওয়েডিং প্ল্যনার হিসেবে কাজ শুরু করি আমার মায়ের কারণে। তিনি পেশাগত ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। সেই থেকেই আমারও এর মধ্যে জড়িয়ে যাওয়া।’ ২০০৮ সালের ভেতর তার সংগ্রহে যে পরিমাণ কাজ জমা হয়, তাতে খুব সহজেই বলা যায়, তিনি এই ব্যবসার প্রাইমারি অংশটা পার করে ফেলেছে। এর ঠিক এক বছরের মধ্যে, ২০০৯ সালে, তার কাজের সংখ্যা দাঁড়ায় ২৫-এ। বর্তমানে তিনি বিশাল একটি টিম নিয়ে এই কাজটি করছেন।
000000
সি ন থি
প্রথমে তিনি বিজনেস সেকশন থেকে পাস করেন। এরপর অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি অব প্রফেশনাল ফটোগ্রাফি থেকে ডিগ্রি নেন। বেশ ভালো রেজাল্টের জন্য পুরস্কারও পেয়েছিলেন তিনি। আর সেখান থেকেইে তার ক্যারিয়ার শুরু করার কথা। কিন্তু তিনি চলে গেলেন অন্য পথে। ওয়েডিং সেক্টরে কাজ শুরু করলেন। তার পরিবার থেকে অবশ্য খুব বেশি বাধা দেয়নি এতে। প্রথমে সহকারী হিসেবে একটি ফার্মের সাথে কাজ করতেন তিনি। এরপর কয়েকজন বন্ধুর সাথে মিলে খুলে ফেলেন নিজের ওয়েডিং প্ল্যানিং ফার্ম। এবং খুব দ্রুতই এ কাজে নিজের সফলতা খুঁজে পান। তার প্রাতিষ্ঠানিক জ্ঞান বৃথা যায়নি। নিজের ফার্মের মার্কেটিং বিভাগটির নেতৃত্বে আছেন তিনি।
