শুরুর দিকে অনেকটা শখের বসেই অনলাইনে সময় কাটাতেন। এই শখই একটু একটু করে তাকে বাধ্য করে তা পেশা হিসেবে নিতে। ইউনিভার্সিটিতে পড়ার সময়ই থেকে ব্লগিং, ওয়েবসাইট ডেভেলপমেন্টে নিজের হাত পাকিয়ে ফেলেন। তখন থেকেই অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন তিনি। তারই ফলাফল হিসেবে গড়ে তোলেন সেইলর ইনফো টেক আউটসোর্সিংভিত্তিক এই প্রতিষ্ঠানটি। আশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষে সরাসরি নিজেকে যুক্ত করেন অনলাইন ভিত্তিক এই কার্যক্রমে। বলছিলাম প্রজন্মের মেধাবী উদ্যোক্তা সেইলর ইনফো টেক-এর সিইও নাজমুল হাসান নাহিদ সম্পর্কে। শুরু থেকেই কাজের গুণগত মানকে সুনিশ্চিত করা ছিল তার প্রথম লক্ষ্য। বর্তমানে সেইলর ইনফো টেক আউটসোর্সিং কাজ করার মধ্য দিয়ে বেশ জনপ্রিয় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়ে উঠছে। সেইলর ইনফো টেক তার কাজের দক্ষতা ও ডিসিপ্লিনের কারণে দেশের বাইরেও যথেষ্ঠ পরিমাণে প্রশংসিত হয়ে উঠেছে। প্রযুক্তি সেবা সবার কাছে সহজলভ্য ও সাশ্রয়ীভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেইলর ইনফো টেক বাংলাদেশ ভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিশ্বায়নের পৃথিবীতে যেখানে সব কিছুতেই প্রযুক্তি তার নিজের উদ্ভাবনের মধ্যে দিয়ে অনেক জটিল কাজকে মানুষের কাছে সহজ করে তুলছে। তেমনি তার ব্যবহারের কারণে মানুষ তার মূল্যবান সময় বাঁচাতে পারছে এবং আরও সৃজনশীল কাজে দক্ষতার সাথে মনোনিবেশ করতে পারছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রযুক্তির ছোঁয়া লেগেছে বিস্তর। রাষ্ট্রীয়ভাবেও এখানে প্রযুক্তি নির্ভর একটি সমাজব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। নিজের প্রতিষ্ঠান সম্পর্কে নাযমূল হাসান নাহিদ বলেন, ‘একটি জাতিকে সম্পূর্ণরূপে প্রযুক্তিগতভাবে শিক্ষিত করে তুলতে ও সর্বোচ্চ প্রযুক্তি সেবা নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন একটি প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জনগোষ্ঠী। সেই দক্ষ ও সৃজনশীল জনশক্তি গড়ে তোলার জন্য সেইলর ইনফো টেক প্রযুক্তি শিক্ষাকে সহজ সরল ও সকলের বোধগম্য করে প্রসারিত করার জন্য তার সহযোগী প্রতিষ্ঠান সেইলর ইনস্টিটিউট অব হিউম্যান রির্সোস অ্যান্ড ডেভেলপমেন্ট কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই সেইলর ইনফো টেক সারা বাংলাদেশে তাদের প্রযুক্তিজ্ঞানভিত্তিক শিক্ষার কার্যক্রম নিয়ে হাজির হতে যাচ্ছে। কেননা সেইলর ইনফো টেক মনে করে প্রতিটি গ্রামে গ্রামে প্রযুক্তির নানা রকম সেবাকে সুনিশ্চিত করতে হলে প্রযুক্তিভিত্তিক শিক্ষাকে আগে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে তাদের মতো করে।’ এছাড়াও ভিজিট করতে পারেন :www.sailorinfotech.com www.face book.com/sailorinfotech
