সবজির ট্রাকে ৩৯৪ বোতল ফেনসিডিল, আটক-২

আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:৩০

বাগেরহাটের ফকিরহাটে র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে সবজির ট্রাক থেকে দুই বস্তায় ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খুলনা-মাওয়া মহাসড়কের সাধের বটতলা এলাকায় এ অভিযানে ট্রাকসহ দুজনকে আটক করা হয়।

আটককৃত ট্রাকচালক খাদেম আলীর পুত্র ছালাম (২০) ও হেলপার আাব্দুল জলিল হাওলাদারের পুত্র কামরুল হাসানের (৩০) বাড়ি ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামে।

আরও পড়ুন: গৌরনদীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

র‌্যাব-৬এর ডিএডি শহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার সময় তাদের আটক করে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ আটককৃত বহনকারী ট্রাক ও দুজনকে বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহিদ শেখ জানান।

ইত্তেফাক/নূহু