অস্ট্রেলিয়ার এক ফুটবল ভক্তের কাণ্ড!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩২
ভালবেসে ৯৬ বছর বয়সে মৃত স্ত্রীর জন্য অনেকে গান বাধেন। আবার ভালবাসার কারনে অনেকে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু অস্ট্রেলিয়ার এক ফুটবল ভক্তের একি কান্ড! নিজ দলের খেলা ঠিকমতো টেলিভিশন চ্যানেল প্রচার না করায় অবশেষে একটি চ্যানেলের সমপ্রচার স্বত্ত্বই কিনে নিয়েছেন তিনি। তাও আবার বাড়ি বন্ধক রেখে! অস্ট্রেলিয়ায় বসবাসকারী আয়ারল্যান্ডের নাগরিক ডেভিড ফিনেই। তিনি নিজ দেশ আয়ারল্যান্ড ফুটবল দলের দারুণ ভক্ত বলে বন্ধু মহলে পরিচিত। তার দেশের খেলা সমপ্রচারে চ্যানেলগুলোতে তেমন গুরুত্ব দেয়া হয়নি। ওই খেলার সমপ্রচারের দায়িত্বে ছিল একটি জার্মানি কোম্পানি। ওই কোম্পানিতে তার এক বন্ধু কাজ করছিলেন। ফিনেই তার সঙ্গে যোগাযোগ করেন এবং সমপ্রচার স্বত্ত্ব কেনার প্রস্তাব দেন। এজন্য তিনি তার নিজের বাড়িটিও বন্ধক রেখে দেন! অত:পর তিনি প্রায় দশ হাজার মার্কিন ডলারে স্বত্ত্ব কিনে নেন। -রয়টার্স