বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ, ঢাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরিষদের নির্বাহী সভাপতি মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও মহাসচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল জাতজাতীয় কবির বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান। সভার প্রধান অতিথি বিশিষ্ট আবৃত্তিকার শফি কামাল কবি নজরুলের চেতনায় দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। সভায় নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন ফেরদৌসী রহমান কুসুম, ইঞ্জি: সাইদুর রহমান, ডেপুটি, অধ্যাপক আকবর সিরাজী, কবি এমদাদ খান, মুক্তিযোদ্ধা আ: কুদ্দুস কান, মোঃ হেলাল উদ্দিন, শিল্পপতি সালাউদ্দিন হুমায়ুন, জিতেন্দ্র চন্দ্র বর্মন, ড. মাহবুব মমতাজ, মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, আসাদুজ্জামান বুলবুল নাট্যকার শামসুন্নাহার খান শিল্পী, ড. মীর হায়দার আলী, হেলাল উদ্দিন (তালতলা), খন্দকার ফজলুল হক প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি
