মানব সম্পদকে শক্তিতে পরিণত করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০১৯, ১৮:১৯

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, 'এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে মানব সম্পদকে শক্তিতে পরিণত করতে হবে।' বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপি 'টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)' বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন কর্তৃক মুজিবনগর দিবস উপলক্ষে প্রকাশিত 'জয়যাত্রা' পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

তিনি বলেন, 'জনসম্পদকে যথাযথ কাজে লাগানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ব্যতীত অভীষ্ট লক্ষ্য অর্জন সম্ভব নয়। এক্ষেত্রে বৈশ্বিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য, বিশেষ করে কর্মসংস্থান ও অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং জলবায়ু বিষয়ে পদক্ষেপ বৈশ্বিক অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন:  বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু ২০ মে

জেলা প্রশাসক মো. আতাউল গণির সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মো. আক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি