ফেঞ্চুগঞ্জ সার কারখানা বন্ধ থাকবে ১ মাস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৮
সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানার (এনজিএফএফ লিমিটেড) জরুরি মেরামত কাজের জন্য এক মাস বন্ধ থাকবে। মেরামত কাজে মালামালসহ প্রায় দ‘ুকোটি টাকা ব্যয় হবে। কারখানার প্রকৌশলী ও শ্রমিকরা মেরামত কাজ সমপন্ন করবে। কমন পাইপ লাইন ওয়াশ, কুলিং টাওয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মেরামত ও পরিবর্তন করা হবে। মেরামত কাজ শেষ হলে কারখানাটি দৈনিক শতাধিক টন সার উত্পাদনে সক্ষম হবে। শুক্রবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা। সংশ্লিষ্টরা আশা করছেন ২১ সেপ্টেম্বর থেকে কারখানাটি আবার চালুর সম্ভাবনা রয়েছে। এ কাজের জন্য বাজেটও পাওয়া গেছে। ১৯৬১ সালের ১৩ ডিসেম্বর থেকে ইউরিয়া উত্পাদন ও ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিকভাবে এ্যামোনিয়াম সালফেট উত্পাদন শুরু করে সার কারখানার কর্মকর্তারা মনে করেন কমন পাইপ লাইন ওয়াশ, কুলিং টাওয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মেরামত কাজ শেষ হলে এটি আবার সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পুনরায় উত্পাদনে যেতে পারবে। উল্লেখ্য, বর্তমান ফেঞ্চুগঞ্জ সার কারখানার পাশে সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে শাহজালাল সার কারখানা নামে আরেকটি সার কারখানা নির্মাণের কাজ চলছে। এটির কাজ শেষ হলে প্রায় ৬ লাখ টন সার উত্পাদনে সক্ষম হবে।