প্রায় ২০ হাজার গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) চেয়ারম্যান ও দুই পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর দুদক কার্যালয়ে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবদ করা হয়।
দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে। যাদের জ্ঞািসাবাদ করা হয়েছে তারা হলেন, আইসিএলের চেয়ারম্যান মো. রফিকুল আলম, পরিচালক (এমডির শ্যালক) মো. ফখরুল ইসলাম এবং আরেক পরিচালক (এমডির স্ত্রী) কাজী শামসুর নাহার মিনা।
একই অভিযোগে মঙ্গলবার এবং বুধবার গ্রুপের পরিচালক আশরাফুল ইসলাম (ইমরান), শেখ আহমেদ, এস. এম. মোরশেদ জুয়েল, মো. সাইফুজ্জামান (মার্শাল), মো. আনিসুর রহমান (বাবু), মো. আবুল হাশেম এবং এ. টি. এম. খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে।
