বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস আজ। ওয়ান ইলেভেনের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেড় বছর বন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর তারেক রহমানকে উন্নত চিকিত্সার জন্য নেয়া হয় লন্ডনে। তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করছে। সারাদেশে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩ টায় ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। আজ বিএনপি’র উদ্যোগে বিকাল ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
