আজ ২০ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৭ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও বুধ। আপনার শুভসংখ্যা ৪ ও ৫ । শুভবার রবি ও বুধবার। শুভ রত্ন : গার্নেট ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনিঃ স্বাধীনচেতা ও অনেকটা খেয়ালী। সহজে মিশতে ও বন্ধুত্ব করতে পারেন না। অসাধারণ দৃঢ়তা ও ইচ্ছাশক্তি আছে আপনার। এটা একগুয়েমিতে পরিণত হতে পারে। আপনার শত্রু হবে অনেক। কুত্সাও শুনতে হবে আপনাকে। পরিবেশ ও পরিস্থিতি দ্বারা জীবনের ঘটনাপ্রবাহ গভীরভাবে প্রভাবিত হবে। আপনাকে সহনশীল ও কুশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিজ্ঞানী সাইমন লেক, অভিনেতা বুলবুল আহমেদ, গায়িকা সাবিনা ইয়াসমীন, ঔপন্যাসিক ম্যারি রেনল্ড, রাজনীতিক দাদাভাই নওরোজী, জীববিজ্ঞানী ম্যাক্স ডেলবার্গ, হেনরী ফোর্ড, এস ওয়াজেদ আলী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। কর্মস্থলে কোন সহকর্মীর সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। নিজেকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রতিভা বিকাশের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কোন আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। আজ ভালো কোন সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। প্রবাস আনন্দদায়ক হবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। চিন্তাভাবনা করে কাজ করুন। অন্যথায় ভুল করতে পারেন। ব্যয়বাহুল্যের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আশা করতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। জনসংযোগে সতর্ক থাকার চেষ্টা করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ সকল অবস্থাতে আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কাজকর্মে সাফল্য আনন্দদায়ক হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। রাজনীতিবিদদের জন্য জনসংযোগ শুভ। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পেতে পারেন। পরিবহন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। দূরের যাত্রা শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কোনো কারণে মন চঞ্চল হতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। আবেগ তাড়িত হয়ে কোনো কাজ না করলে ভালো করবেন। কোনো আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো সুযোগ সামনে আসতে পারে। সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। কোনো ভুলের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। অর্থ নষ্টের আশংকা আছে। আজ কোনো বন্ধুর ব্যাপারে দুঃসংবাদ পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ অপ্রিয় সত্য না বললেই ভালো করবেন। অকারণ শত্রু বাড়ানো ঠিক হবে না। অংশীদারি ব্যবসায় লাভবান হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। শিক্ষাবিদ ও আইনজীবীদের জন্য দিনটি শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। কোনো আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। গবেষকদের জন্য দিনটি শুভ। গবেষণা কর্মে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ প্রতিযোগিতামূলক কাজে সুফল পাবেন। কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গ আনন্দদায়ক হতে পারে। যোগ্যতার স্বীকৃতি পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। উচ্চশিক্ষায় সাফল্য আসতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না ।
