মহাকাশে হাজার হাজার গ্রহের মধ্যে পৃথিবী একট গ্রহ। আর আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি। পৃথিবীতে মোট ১৭০টি দেশ আছে। বন্ধুরা আজ আমরা একটি দেশ সম্পর্কে জানবো তা হলো—ব্রুনেই (ব্রুনেই দার এস সালাম)। আয়তন- ৫,৭৬৫ বর্গকি.মি., রাজধানী-বন্দর সেরি বেগাওয়ান। লোকসংখ্যা- ৪,০০,০০০। মুদ্রা- ব্রুনেই ডলার।
অবস্থান: বোর্নিও দ্বীপপুঞ্জের উত্তর উপকূলে অবস্থিত দেশটি ভূমির দিকে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্য দ্বারা বেষ্টিত।
ঐতিহাসিক প্রেক্ষাপট: সুলতান শাসিত ব্রুনেই ষোড়শ শতাব্দীর প্রারম্ভে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র ছিল এবং এর কর্তৃত্ব সম্পূর্ণ বোর্নিও দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন ও সুলু দ্বীপপুঞ্জের এক বিরাট অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। ১৮৮৮ সালে এক চুক্তির মাধ্যমে ব্রুনেই ব্রিটেনের আশ্রিত রাজ্যে পরিণত হয়। ১৯৮৩ সালে ব্রুনেই সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। স্যার মুদা হাসান আল-বলকিয়াহ এর সুলতান।
শিল্প- তেল (৯০% আয়ের উত্স তেল রপ্তানি), শস্য- ধান, কলা ও ক্যাসাভা, অধিবাসী- মালয়ী ৬২%, চীনা ২০% এবং ভারতীয় ৩%। ধর্ম- মুসলমান ৬৪, বৌদ্ধ-১৪%, খ্রীস্টান ১০%।
যদিও মালয়া ভাষা সরকারিভাবে ব্যবহূত, ইংরেজি ভাষাও দেশটিতে বহুল প্রচলিত। অত্যন্ত ধনী মুসলিম প্রধান দেশটিতে পৃথিবীর সর্বাধিক মাথাপিছু গাড়ি বর্তমান।
