শ্রীপুরে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৬
নারী নির্যাতন, মেয়েদের উত্ত্যক্তকরণ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আত্মরক্ষার নিমিত্তে শ্রীপুরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ সোমবার শুরু হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্লান বাংলাদেশ, জাতীয় মহিলা সংস্থা এবং নারী উদ্যোগ কেন্দ্রের সহায়তায় গাজীপুরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০ জন ছাত্রীকে প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণের অংশ হিসাবে শ্রীপুরে মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজ, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। প্রশিক্ষণকালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্লান বাংলাদেশ, নারী উদ্যোগ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা কারাতে এসোসিয়েশনের সভাপতি মার্শাল শাহজাদা ৬ মাসব্যাপী এ প্রশিক্ষণের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন।