নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার কাউখালীতে আন্তর্জাতিক সিডও দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, সুনন্দা সমদ্দার, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, অধ্যক্ষ রতন কুমার ঘোষ, শাহিদা হক, মুকুল বেগম, লীলা রায় প্রমুখ। বক্তারা সিডও সনদের ধারা-২ এবং ১৬-১(গ) এর পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান।
