প্রেমিকের দেয়া ডায়মন্ডের দুল মুরগীর পেটে!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৭
ভালবাসার জন্য শত বছর অপেক্ষা করেন অনেকে। আর প্রেমিক-প্রেমিকা যদি কিছু বিনিময় করে তাহলে ওই বস্তুটি কম দামী হলেও তাদের কাছে অমূল্য সম্পদ হিসেবেই বিবেচিত হয়। ঠিক তেমনি ইংল্যান্ডের এক প্রেমিকা তার প্রেমিকের দেয়া ডায়মন্ডের দুল মুরগীর পেট থেকে ফিরে পেতে আট বছর ধরে অপেক্ষা করছেন!ক্লারি লেনন নামের ওই প্রেমিকা জানিয়েছেন, তার প্রেমিক অ্যাডাম দ্য মারকো তাকে ডায়মন্ডের দুল উপহার দেন। বাড়িতে আসার পর তার দুলটি মাটিতে পড়ে যায়। আর তত্ক্ষণাত্ তাদের মুরগীটি দুলটি গিলে ফেলে! হায়রে কপাল! ক্লারি জানান, সবাই মুরগীটিকে জবাই দেয়ার কথা বললেও তিনি পারছেন না। কারণ মুরগীটি তার ছয় বছরের মেয়ের খুবই প্রিয়। জবাই দিতে গেলেই মেয়ে কান্নাকাটি শুরু করে। আর তাই আট বছর ধরে অপেক্ষায় আছি কখন মুরগীটি মারা যাবে! আর কত বছর অপেক্ষা করতে হবে কে জানে! -ইউপিআই