তালায় স্থায়ী জলাবদ্ধতার কারণে মরে গেছে হাজার হাজার ছোটবড় ফলজ-বনজ গাছ। হারিয়ে যাচ্ছে সবুজ বেষ্টনি। জলাবদ্ধতা এখানকার প্রকৃতিকে এক ভয়াবহ অশুভ সংকেত দিচ্ছে। দীর্ঘদিন টানা জলাবদ্ধতার পর এখানে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়। এখানে এমন কোন গাছপালা নেই যে, তার পাতা সবুজ রয়েছে। একে একে সব গাছ মরতে শুরু করেছে। শতশত নারকেল গাছ দেখে মনে হয় কে যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাল ও খেজুর গাছেরও একই অবস্থা। অন্য ফলজ ও বনজ গাছের অবস্থা আরও করুণ। আম, কাঁঠালসহ বনজ গাছগুলোর একই অবস্থা। জলবদ্ধতার পানি নেমে যাওয়ার পর পরিবেশ বিপর্যয়ে এখানকার মানুষ এখন দিশেহারা। এরইমধ্যে দীর্ঘদিন পানিতে ডুবে থাকা গাছগুলো মরে প্রায় শেষ।
