চীনে দুর্নীতির দায়ে শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
চীনে শীর্ষ সরকারি কর্মকর্তা জিয়াং জেমিনকে বরখাস্ত করা হয়েছে। গুরুতর অনিয়মের দায়ে তাকে বরখাস্ত করা হয়। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার এ কথা জানায়। সমপ্রতি চীনে দুর্নীতির বিরুদ্ধে জোরেশোরে প্রচারণা ও পদক্ষেপ গ্রহণ করা হয়। সিনহুয়া জানায়, জেমিন সরকারি অ্যাসেটস্ সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশনের (এসএএসএসি) প্রধানের দায়িত্বে ছিলেন। সরকারি কোম্পানিগুলো তত্ত্বাবধানও তার দায়িত্ব। চীনের কমিউনিস্ট পার্টির বর্তমান কেন্দ্রীয় কমিটির ২০৫ জনের মধ্যে জিয়াং প্রথম ব্যক্তি যাকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। সূত্র জানায়, পদোন্নতি পেয়ে এসএএসএসি প্রধানের দায়িত্ব নেয়ার আগে জিয়াং সরকারি বৃহত্ তেল কোম্পানি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের (সিএনপিসি) প্রধানের দায়িত্বে ছিলেন।