তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বায়নের এই যুগে কাজের ক্ষেত্র বর্তমানে নিজ দেশ কিংবা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। কাজের ক্ষেত্র এখন বিশ্বব্যাপী উন্মুক্ত। স্বল্পোন্নত উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বে দক্ষ, আধা দক্ষ এমনকি অদক্ষ শ্রমিক পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সংস্কৃতি চালু রয়েছে বিশ্বের দেশে দেশে। তথ্যপ্রযুক্তির জয়-জয়কারে এখন দেশে বসেই প্রযুক্তির সুবিধা ব্যবহার করে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাময় একটি খাত হচ্ছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আউটসোর্সিং।
আউটসোর্সিংয়ে সহায়ক হিসেবে কিছু প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, যাদের আউটসোর্সিং মার্কেটপ্লেস বলা হয়ে থাকে। শীর্ষ মার্কেটপ্লেসগুলোর মধ্যে রয়েছে ওডেস্ক (www.odesk.com), ইল্যান্স (www.elance.com) এবং ফ্রিল্যান্সার ডট কম (www.freelancer.com)। এরা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়েছে। ২০১২ সালের তথ্য অনুযায়ী প্রতিটি সাইটে পাঁচ লাখেরও বেশি কাজ পোস্ট হয়েছে। ২০১২ সাল নাগাদ ওডেস্কে ৩০ লাখ ও ইল্যান্সে ২৫ লাখ ফ্রিল্যান্সার কাজ পাওয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে ওডেস্ক ও ইল্যান্স নিজেদের প্রতিদ্বন্দ্বী দাবি করলেও অর্থ ব্যয়ের হিসাবে ইল্যান্সের চেয়ে এগিয়ে রয়েছে ওডেস্ক। ওডেস্কের তথ্য অনুযায়ী, ২০১২ সালে শুধু ওডেস্কে সাড়ে তিন কোটি ঘণ্টা কাজ হয়েছে। আর ফ্রিল্যান্সার ডটকমে বর্তমানে প্রায় ৭৩ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন।
এই পরিস্থিতিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) ৬ মাস মেয়াদি ‘সার্টিফায়েড আউটসোর্সিং প্রফেশনাল’ কোর্স চালু করেছে। ৯১৩৮১৪০, ০১৭১৩৪৯৩১৬৩ নম্বরে ফোন করে এখানকার কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। কমপক্ষে এইচএসসি পাশ ও কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞানসম্পন্নরা এ কোর্সে অংশ নিতে পারবেন। তাছাড়া কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমধর্মী বিষয় থেকে উত্তীর্ণরাও এই কোর্সগুলো করতে পারবেন। কোর্সে আউটসোর্সিং নিয়মাবলী থেকে শুরু করে আয় করা পর্যন্ত বিভিন্ন ধাপ হাতে-কলমে শেখানো হবে এবং বৈদেশিক মুদ্রা শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে জমা হওয়া পর্যন্ত সহযোগিতা করা হবে।
যোগাযোগ :বাড়ী-০৭, রোড-১৪ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
