আড়াইহাজারে স্কুলছাত্রী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
আড়াইহাজারের ফৌটাদি গ্রামের বাসিন্দা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারকে ২০১০ সালে হত্যার ঘটনায় দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ২নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফউজুল আজিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার সদর ইউনিয়নের নাগড়া পাড়া ফৌটাদি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবু মিয়া (২৩) ও একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে নাসির উদ্দিন (২২)। রায় ঘোষণার সময় আবু মিয়া উপস্থিত থাকলেও নাসির পলাতক ছিল।