তত্ত্বাবধায়ক দাবিতে আলোচনার সুযোগ নেই :আওয়ামী লীগ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৮
বিরোধী দলের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিকে অযৌক্তিক হিসাবে আখ্যায়িত করে এ নিয়ে সমঝোতা ও আলোচনার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, একটি স্বাধীন দেশের সংবিধান নিয়ে বিদেশিদের নাক গলানোর কোন অধিকার নেই। একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিরোধীদলের তত্ত্বাবধায়কের দাবি সম্পূর্ণ অযৌক্তিক।