নগরীর বেশকিছু এলাকায় গতকাল বুধবার বেলা দেড়টা থেকে বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল। ফলে গ্রাহকরা যারপরনাই দুর্ভোগে পড়েন। একদিকে অসহ্য গরম, অন্যদিকে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁয় বৈদ্যুতিক মোটর চলেনি বিধায় পানির কষ্টে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে।
গতকাল ওই সময়ে বন্দর, জিন্দাবাজার, সার্কিট হাউজ এলাকা, আম্বরখানা, শাহী ঈদগাহ, চৌকিদেখি, সুবিদবাজারসহ বিভিন্ন স্থানে বিদ্যুত্ ছিল না। এতে অন্তত ৩০ হাজার গ্রাহক দুর্ভোগ পোহান। পিডিবিসূত্র জানায়, ৩৩ হাজার কেভি লাইনে ত্রুটি দেখা দেয়ায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে।
