স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে টুইনমস ডব্লিউটি২০০ মডেল এর সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। শুধুমাত্র স্পেস বৃদ্ধি নয়, আপনার কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই এসএসডি। ২.৫ ইঞ্চি সাটা-থ্রি টাইপ এই এস এস ডি তে সর্বোচ্চ রিডিং স্পিড ৫৩৫ এমবি পার সেকেন্ড এবং সর্বোচ্চ রাইটিং স্পিড ৫১৫ এমবি পার সেকেন্ড। এস এস ডি টির অপারেটিং টেম্পারেচার ০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে ২৪০ জিবি এবং ১২০ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে যার মূল্য যথাক্রমে ৩৩০০ টাকা এবং ২৪০০ টাকা। সলিড স্টেট ড্রাইভটির বিক্রয়োত্তর সেবা ৩ বছর
